© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরকারি কেনাকাটা হবে উন্মুক্ত দরপত্রে: অর্থমন্ত্রী

শেয়ার করুন:
সরকারি কেনাকাটা হবে উন্মুক্ত দরপত্রে: অর্থমন্ত্রী
own-reporter
০৫:৪০ পিএম | ২৩ জানুয়ারি, ২০১৯

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, কোনো কাজেই প্রধানমন্ত্রী আর অনিয়ম, ব্যত্যয়, ত্রুটি দেখতে চাচ্ছেন না।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, কোনো কাজেই প্রধানমন্ত্রী আর অনিয়ম, ব্যত্যয়, ত্রুটি দেখতে চাচ্ছেন না। সরকারি কেনাকাটার বিষয়টি একটি বড় বিষয়। আমরা যদি এ ক্ষেত্রে সঠিক দাম নির্ধারণ করতে না পারি, তাহলে আমাদের অপচয় বাড়বে। তাই আমাদের সিদ্ধান্ত হলো, অপচয় রোধ করার জন্য স্বচ্ছতার ভিত্তিতে প্রত্যেকটি সরকারি কেনাকাটা সরাসরি ক্রয় পদ্ধতির পরিবর্তে উন্মুক্ত দরপত্র করার চেষ্টা করব।

বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থনীতি বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, আজকে অর্থনীতি বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পানিসম্পদ মন্ত্রণালয়ের নীতিগত অনুমোদনের জন্য একটি প্রস্তাব পত্র আকারে এসেছিল। কিন্তু প্রস্তাবটির অনুমোদন দেয়া হয়নি।

বৈঠকে কমিটির সদস্য মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

টাইমস/টিআর/এইচইউ

মন্তব্য করুন